• সমগ্র বাংলা

পাবনা-সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযান: ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। 

অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১২ সিরাজগঞ্জের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় পাবনা, সিরাজগঞ্জ ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের পাশাপাশি ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য যাচাই করে পরবর্তী সময়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় এসআরবি-১২-এর সদস্যরা। অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দেশীয় অস্ত্র ও যোগাযোগের কাজে ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এসআরবি-১২ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।

অভিযানে উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

যুবদলের উদ্যোগে পৌর কবরস্থান পরিচ্ছন্নতা অভিযান

১

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেল...

image

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ...

image

টেকনাফে ইয়াবা কান্ড : দুই যুবককে হত্যা

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই যু...

image

নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১ নিয়ে প্রেস কনফারেন্স

৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-...

image

ভিডিএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত লালমনিরহাটের...

৫

লালমনিরহাট প্রতিনিধি::ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ...

  • company_logo