• সমগ্র বাংলা

জামালপুরে সাবেক সেনাসদস্যকে হত্যা, এখনো উদ্‌ঘাটন হয়নি হত্যার রহস্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সাবেক সেনাসদস্য হাবিবুর রহমানকে (৬৯) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র নদের বালুচর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদ্‌ঘাটন হয়নি।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী রাশেদা বেগম (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান জামালপুর পৌরসভার সকাল বাজার এলাকার আইকন ফার্নিচারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় চার মাস আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।

গত ২১ অক্টোবর ২০২৬, বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। এরপর দিন পেরিয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করেন। তবে সবগুলো নম্বর বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

এরপর ২৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে ছাতিয়ানতলা গ্রামের বালুচরের পানিতে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা। ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ২৪ অক্টোবর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ২১ অক্টোবর ভোর ৬টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যবর্তী কোনো এক সময়ে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা হাবিবুর রহমানকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদের বালুচরের পানিতে ফেলে রাখে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী।

স্বামীর মৃত্যুর ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন বাদী।

এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

মন্তব্য (০)





image

যুবদলের উদ্যোগে পৌর কবরস্থান পরিচ্ছন্নতা অভিযান

১

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেল...

image

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ...

image

টেকনাফে ইয়াবা কান্ড : দুই যুবককে হত্যা

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই যু...

image

নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১ নিয়ে প্রেস কনফারেন্স

৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-...

image

ভিডিএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত লালমনিরহাটের...

৫

লালমনিরহাট প্রতিনিধি::ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ...

  • company_logo