ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের আমন্ত্রণে সোমবার (২ নভেম্বর) তিনি সিউলে পৌঁছান।
সিউলের সিওংনাম বিমানঘাঁটিতে এরদোয়ান ও তার স্ত্রী এমিনে এরদোগানকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী পার্ক জং-সুং। এ সময় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফাতিহ ইলদিজ ও তার স্ত্রী নেসরিন ইলদিজ উপস্থিত ছিলেন।
সফরে এরদোগানের সঙ্গে রয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বায়রাকতার, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির। এ ছাড়া প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক প্রধান বুরহানেত্তিন দুরান, প্রতিরক্ষা শিল্পের প্রধান হালুক গোরগুন, পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাবিষয়ক প্রধান উপদেষ্টা আকিফ চাগাতাই কিলিচ এবং ক্ষমতাসীন একে পার্টির উপপ্রধান হালিত ইয়েরেবাকানও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
আগামী ৪ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন এরদোগান। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে কয়েকটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্য রয়েছে।
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

মন্তব্য (০)