• আন্তর্জাতিক

‎কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান: আরাঘচি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও, আত্মরক্ষায়ও প্রস্তুত তেহরান। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
‎
‎রোববার (১ নভেম্বর), সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার ফলাফল নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সাড়ার ওপর।
‎
‎তেহরান তাদের প্রস্তাবিত শর্তে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় বলেও জানিয়েছেন। শনিবার কাতারে গিয়েছে ইরানের একটি প্রতিনিধি দল। মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেখানে অবস্থান করছেন তারা। তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
‎
‎তিনি বলেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারব কি না, তা নির্ভর করছে এমন অনেক প্রশ্নের উত্তরের ওপর, যেগুলোর সমাধান এখনো হয়নি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করছি, আরেক পক্ষও অন্যান্য বিকল্পের পরিবর্তে কূটনীতিকে বেছে নেওয়ার মতো বিচক্ষণতা দেখাবে। তবে সেই অন্যান্য বিকল্পগুলোর জন্যও আমরা পুরোপুরি প্রস্তুত।
‎
‎আরাঘচির প্রত্যাশা, যৌক্তিকভাবে কূটনীতির পথ বেছে নেবে যুক্তরাষ্ট্র। এর আগে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের শর্তগুলো মেনে নিলেই কেবল সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবেন তারা।

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo