• আন্তর্জাতিক

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে ছড়িয়ে পড়বে ইউরোপেও

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, ইউরোপেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য মানুচেহর মোত্তাকি।

তিনি বলেছেন, নতুন কোনো হামলা হলে ইরানের পাল্টা জবাবের ভৌগোলিক সীমা থাকবে না।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

মোত্তাকি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলে তা ইউরোপেও ছড়িয়ে পড়বে। ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে দেওয়ার অর্থ হলো, আমাদের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাবে।

তেহরানের প্রতিনিধিত্বকারী এই আইনপ্রণেতার বক্তব্য এমন সময়ে এলো, যখন এর আগের দিন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি নতুন কোনো হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে তাৎক্ষণিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশে পাল্টা হামলার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা না রাখার কথাও বলা হয়েছে।

মোত্তাকি বলেন, সর্বোচ্চ নেতার এই নির্দেশ ইরানের শত্রুদের পাশাপাশি তাদের সমর্থকদের জন্যও স্পষ্ট বার্তা।

এদিকে, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল ও জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন মোত্তাকি।

তিনি বলেন, ‘এই দেশগুলোও যুক্তরাষ্ট্রের অপরাধের সহযোগী।’

 

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo