• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধের মাশুল এবার ইউরোপকে দিতে হবে, হুঁশিয়ারি ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে চলমান যুদ্ধের আর্থিক ক্ষতির দায় এবার ইউরোপীয় দেশগুলোকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে সমর্থন দিয়ে এখন যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি নিয়ে ইউরোপের অভিযোগ করাকে দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, ইউরোপ গতকাল ইসরাইলের ‘নোংরা কাজকে’ সমর্থন দিয়ে গর্ব করেছিল। আর আজ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে নিজেদের হাজার কোটি ডলারের ক্ষতি নিয়ে অভিযোগ করছে

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধে সমর্থন দেওয়ার সময় কি ভেবেছিলেন, এর প্রভাব আপনাদের ওপর পড়বে না? যুদ্ধ ও সন্ত্রাসের একটা মূল্য আছে। এবার সেই মূল্য দেওয়ার পালা আপনাদের।’

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে আলোচনা শুরুর কূটনৈতিক তৎপরতা যখন জোরদার হচ্ছে, ঠিক তখনই ইউরোপকে উদ্দেশ করে এমন হুঁশিয়ারি দিলেন ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, ইরান আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায়। চলমান সংঘাতের কারণে তেহরান আর্থিক সংকটে পড়েছে এবং দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যদের বেতন দেওয়ার সামর্থ্যও কমে গেছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আলোচনা করতে চায়। তারা বারবার আলোচনার কথা বলছে।’

ইরান বড় ধরনের সমস্যায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশটি তাদের সেনা ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারছে না।

চলমান সংঘাতকে ‘প্রচলিত যুদ্ধ নয়’ বলে বর্ণনা করেন ট্রাম্প। তার দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে খুব কম অর্থ ব্যয় করছে।

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এ সামরিক ব্যয় করা হচ্ছে বলে যুক্তি দেন তিনি। পাশাপাশি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ থেকে পাওয়া সুবিধা ইরানবিরোধী অভিযানের ব্যয়ের চেয়েও বেশি বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: সামা টিভি

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo