• আন্তর্জাতিক

ইরানে ৫০৮ জন পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়ে ৭০০ করার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। এ কারণে নতুন করে ৫০৮ জন বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির প্রধান আলেক্সেই লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীর সংখ্যা ৭০০-তে উন্নীত করতে চাই।’

হর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেব না। বরং সেখানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’

 তিনি আরও বলেন, ‘আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীর সংখ্যা ৭০০-তে উন্নীত করতে চাই।’

এর আগে মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে মস্কোয় পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর রোসাটমের প্রধান জানিয়েছিলেন, ইরানে বড় ও ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি নতুন স্থান বিবেচনা করছে রাশিয়া।

এবার নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের স্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। তাদের সঙ্গে আরও ৫০৮ জনের বেশি বিশেষজ্ঞ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে কেন্দ্রটিতে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বেড়ে ৭০০ হবে।

সূত্র: মেহের

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo