ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৮ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা এফে এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার পর রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের উচ্চগতির রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। দেশটির তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির ট্রেন দাঁড়িয়ে থাকা আরেকটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই ট্রেনের কয়েকটি বগি ছিটকে পড়ে যায়। দুটি ট্রেনে ৫০০ বেশি যাত্রী ছিলো।
এদিকে, মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় সরকারের অবহেলাকে দায়ী করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

মন্তব্য (০)