• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচনের ফল ঘোষণা কবে, সামনে কী ঘটতে যাচ্ছে?

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজায় হামলা শুরুর তিন বছর পর এই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন ইসরাইলের বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরে হামলা বৃদ্ধি ও প্রতিবেশীদের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রায় ৭৩ লাখ ভোটার অংশ নেবেন, যার মধ্যে ১২ লাখ ফিলিস্তিনি নাগরিকও রয়েছেন।

নির্বাচনের পর সংবাদমাধ্যমগুলোতে বুথফেরত বা এক্সিট পোল জরিপ দেখানো শুরু হলেও চূড়ান্ত ফলাফল জানতে কিছুটা সময় লাগবে। আগামী ৪ নভেম্বর নির্বাচনের সরকারি ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে পারে।

বর্তমানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের বিরোধী জোটের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট বা ‘নেসেট’-এ সরকার গড়তে প্রয়োজন অন্তত ৬১টি আসন। জরিপগুলো বলছে, নেতানিয়াহুর জোট প্রায় ৫০টি এবং আইজেনকোটের জোট ৫৪টির মতো আসন পেতে পারে।

ইসরাইলের নিয়ম অনুযায়ী, জনগণ সরাসরি কোনো প্রার্থীকে নয়, বরং দলকে ভোট দিয়ে থাকেন। পার্লামেন্টে আসন পেতে একটি দলকে মোট ভোটের অন্তত ৩.২৫ শতাংশ পেতে হয়।

ভোটের ফল পুরোপুরি বের হওয়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বিজয়ী দলগুলোর সাথে কথা বলবেন এবং যাকে উপযুক্ত মনে করবেন, তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। মনোনীত ব্যক্তি সরকার গড়ার জন্য ৪২ দিন সময় পাবেন। তবে কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আবার নতুন নির্বাচনের ডাক দেওয়া হতে পারে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo