• আন্তর্জাতিক

অক্সিজেন নেই, জ্বালানি নেই, বন্ধ ইনকিউবেটর— বিপর্যয়ে ইয়েমেনের হাসপাতাল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের অবরুদ্ধ তাইজ শহরে জ্বালানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালগুলো। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, একটি হাসপাতালে নবজাতকদের জন্য ব্যবহৃত ইনকিউবেটরের সংখ্যা ৪০টি থেকে কমিয়ে মাত্র ১০টিতে নামিয়ে আনা হয়েছে। এতে অকালজাত ও অসুস্থ শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে অক্সিজেন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকটও তীব্র হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইজের ইয়েমেনি-সুইডিশ হাসপাতালের নবজাতক পরিচর্যা বিভাগের নার্স নাদা আহমেদ বলেন, ‘অক্সিজেন নেই, ইনকিউবেটর চালানোর জ্বালানি নেই, শিশুদের উষ্ণ রাখারও ব্যবস্থা নেই।’

বিভাগটির তত্ত্বাবধায়ক নওয়াল নাজিব সতর্ক করে বলেন, জ্বালানি সরবরাহ না এলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এতে নবজাতকদের মৃত্যু ও স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo