• আন্তর্জাতিক

জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচালক স্বামী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় স্ত্রী রাস্তায় পড়ে গেলে তাকে ফেলেই পালিয়ে যান স্বামী। পরে এক পুলিশ সদস্য ওই নারীকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপুর জেলার ত্রিশূল চকে ঘটেছে ঘটনাটি।

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় নম্বরপ্লেট ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল ট্রাফিক পুলিশ। এ সময় এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেওয়া হয়।

কিন্তু পুলিশের সংকেত উপেক্ষা করে ওই ব্যক্তি মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। পুলিশকে পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা তার স্ত্রী রাস্তায় পড়ে যান।

ভিডিওতে দেখা যায়, নারী পড়ে যাওয়ার পরও মোটরসাইকেলচালক থামেননি। তিনি স্ত্রীকে ফেলে চলে যান। পরে পুলিশের এক সদস্য ওই নারীকে উঠে দাঁড়াতে সহায়তা করেন।

পরে পুলিশ ওই নারীর সঙ্গে কথা বলে। তিনি আঘাত পাননি বলে জানান। পুলিশ তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পর বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে।

তবে এ ঘটনায় ওই মোটরসাইকেলচালকের পরিচয় কিংবা তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo