• আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্রোন হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ না করলে ইরানের সঙ্গে কোনো আলোচনা নয় বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধানকে ইরান সাফ জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া বন্ধ থাকবে হরমুজ। তবে গোপনে ইসরাইল সফরের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে, সৌদি আরবে আবারও ড্রোন হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার অধিবেশনে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসন ও সমাধান আটকে আছে হরমুজ ইস্যুতে। ট্রাম্প প্রশাসন বার বার হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ দাবি করলেও বন্ধ হয়নি জাহাজে হামলা। গতকাল (মঙ্গলবার, ২০ অক্টোবর) এই জলপথে পুঁতে রাখা মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি জাহাজ। আইআরজিসি জানিয়েছে, তেলের ট্যাঙ্কারগুলো জলপথের দক্ষিণে আইন অমান্য করে অবৈধ রুট দিয়ে প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় মাইনের আঘাতে আগুন ধরে যায়।

ইরান নাৎসি বাহিনীর কৌশলে হরমুজে চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেহরানকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি জানান তিনি। রুবিও’র মতে, ইরান কট্টরপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো খুব কঠিন।

এদিকে, গোপনে ইসরাইল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করলেও, আলোচনার বিষয়বস্তুর নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

 

তবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো কঠোর অবস্থানে ইরান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে স্পষ্ট বার্তা জানিয়ে ইরান বলেছে, যতদিন পর্যন্ত তেহরানের দাবি পূরণ না হবে ততদিন ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা নয় এবং বন্ধ থাকবে হরমুজ প্রণালি। ইরান সফরে আসিম মুনির আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে।এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সংঘাত লেগেই আছে ইয়েমেনের হুথি গোষ্ঠীর। আজ (বুধবার, ২১ অক্টোবর) সৌদি আরবের দিকে আসা চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে জোটটি। সৌদি জোটের অভিযোগ, ড্রোনগুলোর লক্ষ্যবস্তু মদিনাসহ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছিলো।

এদিকে, দুই পক্ষের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হওয়া তাইজ প্রদেশে হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুথির সামরিক বাহিনী। যেখানে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই দেখা গেছে। পাহাড়ি অঞ্চলে বিস্ফোরণ ও বোমা হামলার চিত্রও দেখা যায়।

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo