• আন্তর্জাতিক

ইরানের ইচ্ছা অনুযায়ী চলবে হরমুজ: আইআরজিসি কমান্ডার মোস্তফা ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।
‎
‎ইসলামি প্রজাতন্ত্র যত দিন চাইবে, তত দিন এই নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইজাদি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌবাহিনী ও মহাকাশ বাহিনীর কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা সক্ষমতায় শ্রেষ্ঠত্ব রয়েছে।
‎
‎তিনি আরও বলেন, শত্রুপক্ষ জনগণকে পরিস্থিতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে দেশের অর্জনগুলো সুরক্ষিত রাখা এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণের উপস্থিতি ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo