• আন্তর্জাতিক

হামাস ফ্রান্সে পৌঁছাবে, মাখোঁকে আগেই সতর্ক করেছিলাম: নেতানিয়াহু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে চলমান দাঙ্গা নিয়ে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, হামাসকে নির্মূল করা না হলে ফ্রান্সেও এমন পরিস্থিতি তৈরি হবে বলে আগেই মাখোঁকে সতর্ক করেছিলেন তিনি।

মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ফ্রান্সজুড়ে দাঙ্গার ঘটনা হৃদয়বিদারক। তার অভিযোগ, ফরাসি কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল না এবং উগ্র ইসলামপন্থিদের কাছে আত্মসমর্পণ করেছে।

নেতানিয়াহু বলেন, ৭ অক্টোবর মাখোঁ তাকে ফোন করে কূটনৈতিক উপায়ে সমাধানের কথা জানিয়েছিলেন। জবাবে তিনি মাখোঁকে বলেছিলেন, হামাসকে নির্মূল করা না হলে তারা প্যারিসে পৌঁছাবে।

তিনি আরও বলেন, হামাস ইসলামিক স্টেটের (আইএস) মতো, বরং কিছু ক্ষেত্রে আরও ভয়ংকর।

সাক্ষাৎকারে ইরান নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তার দাবি, ইরান ইসরায়েলের বিরুদ্ধে অনলাইনে প্রচার চালাতে বিভিন্ন সহযোগী সংগঠনকে ব্যবহার করছে। গোয়েন্দা সংস্থা মোসাদের পাওয়া তথ্য অনুযায়ী, ইরান আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে কোনো সহযোগী সংগঠনকে কাজে লাগাতে পারে।

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধের উপায় হিসেবে দেশটির শাসনব্যবস্থার পতনের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। তিনি বলেন, এ লক্ষ্যে মোসাদ ও ইসরায়েলি সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন তিনি। তার দাবি, ইরানের শাসনব্যবস্থার পতন হলে হিজবুল্লাহ ও হামাসও টিকে থাকতে পারবে না।

সূত্র: আই২৪ নিউজ

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo