• আন্তর্জাতিক

বিক্ষোভে ভাঙচুর-লুটপাটের শাস্তি বাড়াচ্ছে ইতালি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে বিক্ষোভের সময় সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের শাস্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার নতুন নিরাপত্তাব্যবস্থা অনুমোদন করা হয়েছে।

এতে বিক্ষোভের সময় সহিংসতায় অংশ নেওয়াকে নতুন অপরাধ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের অভিভাবকদেরও আর্থিক দায় নিতে হবে।

রয়টার্স জানায়, গত সপ্তাহের শেষ দিকে উত্তর ইতালির কয়েকটি শহরে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব শহরের মধ্যে দেশটির অর্থনৈতিক কেন্দ্র মিলানও রয়েছে।

সেখানে তরুণদের কয়েকটি দল দোকানের জানালা ভাঙে, লুটপাট চালায় এবং পুলিশের ওপর হামলা করে।

নতুন নিরাপত্তাব্যবস্থা ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘ভাঙচুর করা ও চুরি করার মধ্যে নতুন কিছু নেই। ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, এগুলো অপরাধ।’

নতুন নিয়মগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আওতায় অন্তত পাঁচজনের কোনো দলের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়ে কেউ জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি তাকে সর্বোচ্চ ২০ হাজার ইউরো জরিমানা করা হতে পারে। ডলারে এই অর্থের পরিমাণ প্রায় ২২ হাজার ৪৬০।

কোনো অপ্রাপ্তবয়স্ক ভাঙচুর বা লুটপাটে জড়িত হলে তার ক্ষতিপূরণ দিতে হবে অভিভাবকদের।

এ ছাড়া ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের অপরাধ করার আগেই আটক করতে পারবে পুলিশ। তবে তাদের বিপজ্জনক হওয়ার প্রমাণ থাকতে হবে। আগে এ ধরনের ক্ষমতা শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

শনিবারের পরিকল্পিত বিক্ষোভে আবারও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ইতালির কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে মিলানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর ৫০০ সদস্য মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সালের শেষ পর্যন্ত তারা সেখানে দায়িত্ব পালন করবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সহায়তা করবে। সংবেদনশীল স্থানগুলোতে নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি পুরো এলাকায় পর্যবেক্ষণ জোরদার করা হবে।

উত্তর ইতালির সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে প্রতিবেশী ফ্রান্সের দাঙ্গার মিল রয়েছে। শনিবার ফ্রান্সে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি ছিল সবচেয়ে সহিংস অস্থিরতার ঘটনাগুলোর একটি।

২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকে মেলোনি সরকার একের পর এক কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। তবে সমালোচকদের মতে, এসব পদক্ষেপে অপরাধ ও বিশৃঙ্খলার মূল কারণগুলো দূর করার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। সরকারি তথ্য অনুযায়ী, গত চার বছরে ইতালির কারাগারগুলোতে বন্দির সংখ্যা ১৭ শতাংশের বেশি বেড়েছে। এ সময়ে বন্দির সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার।

এদিকে দক্ষিণ ইতালিতেও বিক্ষোভের মুখে পড়েছে মেলোনি সরকার। ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ট্রাকচালকরা সড়ক অবরোধ করছেন। এতে পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে কিছু পাস্তা উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। কৃষি খাতের বিভিন্ন সংগঠন সতর্ক করে বলেছে, পণ্য পরিবহনে বাধা অব্যাহত থাকলে ফল ও সবজি পচে নষ্ট হতে পারে।

শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সড়কপথে পণ্য পরিবহনকারীদের নতুন করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। উত্তর ও দক্ষিণ ইতালির বিক্ষোভকারীদের অভিযোগ, নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় অনেক পরিবার দারিদ্র্যের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৭ সালে দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এর আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিক্ষোভ মেলোনি সরকারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, ‘আমরা জানি, চাকরি খোঁজা, প্রয়োজনের তুলনায় কম বেতন পাওয়া এবং ভবিষ্যতে কোনো সম্ভাবনা না দেখার অভিজ্ঞতা কেমন। কিন্তু কঠিন পরিস্থিতিকে কখনোই সহিংসতার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।’

মন্তব্য (০)





image

ইরানের ইচ্ছা অনুযায়ী চলবে হরমুজ: আইআরজিসি কমান্ডার মোস্তফা ‎

১

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর ...

image

মোদীকে এড়িয়ে ভারত সফরে রুবিও, ‘অন্যরকম চুক্তির’ ইঙ্গিত দি...

২

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ...

image

হামাস ফ্রান্সে পৌঁছাবে, মাখোঁকে আগেই সতর্ক করেছিলাম: নেতা...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে চলমান দাঙ্গা নিয়ে দেশটির প্রে...

image

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধ...

৪

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য ক...

image

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার...

  • company_logo