• আন্তর্জাতিক

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে ফ্রান্সের মতো পরিস্থিতি তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রেও। কানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকানদের একটি গুরুত্বপূর্ণ সিনেট আসন ধরে রাখার প্রচারে গিয়ে ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন তিনি। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প।

‎মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রিপাবলিকান সিনেটর রজার মার্শালের পক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প।
‎
‎দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের দখলে থাকা কানসাসের এই আসন এবার ডেমোক্র্যাটদের কাছে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোতেও চাপে রয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। এমন পরিস্থিতিতে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন ট্রাম্প।
‎
‎সমাবেশে ট্রাম্প বলেন, ‘কানসাস, আমি তোমাদের ভালোবাসি। তবে আমি এখানে এসেছি রজার মার্শাল নামের একজনের জন্য।’
‎
‎নিজের প্রচার বক্তব্যে নতুন করে যুক্ত করা এক অংশে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্পের দাবি, রিপাবলিকানরা জয়ী 'না' হলে যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
‎
‎গত কয়েক দিনে, ফ্রান্সে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পর্যাপ্ত অর্থায়নের অভাবে জনসেবামূলক খাতের সংকট নিয়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মধ্যে এসব বিক্ষোভের একপর্যায়ে দাঙ্গা ও লুটপাটের ঘটনা ঘটে।
‎
‎তবে যুক্তরাষ্ট্রে পণ্য ও সেবার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ট্রাম্প প্রশাসনও চাপে রয়েছে।
‎
‎বক্তব্যে অভিবাসীবিরোধী ও মুসলিমবিরোধী ভাষাও ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট। তার তিনটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেই এ ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছিল।
‎
‎ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশে এমনটা ঘটতে দেবো না। ফ্রান্সে যখন গির্জার চূড়া জ্বলতে এবং আগুন ছড়িয়ে পড়তে দেখবেন, তখন মনে রাখবেন, উগ্রপন্থী ডেমোক্র্যাটরা আমেরিকার সঙ্গে এমনটাই করতে চায়।’
‎
‎ডেমোক্র্যাটদের বিদ্রূপ করে ‘ডুমোক্র্যাটস’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। অভিবাসী ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে দেওয়া তার বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আসছেন অধিকারকর্মীরা।
‎
‎নাগরিক অধিকার সংগঠনগুলোর মতে, এ ধরনের বক্তব্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক মনোভাবকে স্বাভাবিক করে তুলতে পারে।
‎
‎রক্ষণশীল অঙ্গরাজ্য কানসাসে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে, ১৬ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। গত ৯৪ বছরে, অঙ্গরাজ্যটি থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হননি। তবে এবার প্রথম মেয়াদে দায়িত্ব পালন করা রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে।
‎
‎তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন একজন মেথডিস্ট মেগাচার্চের যাজক। ট্রাম্পের শুল্কনীতি এবং তার কথায়, প্রেসিডেন্টের ‘খামখেয়ালি নেতৃত্বের’ সমালোচনা করে প্রচার চালাচ্ছেন তিনি।
‎
‎হ্যামিলটনকে আক্রমণ করে ট্রাম্প বলেন, ‘তিনি চান, শ্বেতাঙ্গ হিসেবে জন্ম নেওয়ার জন্য আপনারা অনুশোচনা করুন।’
‎
‎সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মার্শালও সাংস্কৃতিক ইস্যুগুলোকে সামনে আনেন। ‘উগ্র ইসলাম’ ঠেকানোর ওপর গুরুত্ব দেন তিনি।
‎
‎সমকামীদের অধিকার ও গৌরবযাত্রার প্রতি সমর্থন থাকায় হ্যামিলটনকে কানসাসের জন্য ‘অতিরিক্ত প্রগতিশীল’ বলেও আখ্যা দেন মার্শাল। এ সময় সমাবেশে উপস্থিত জনতা দুয়োধ্বনি দেয়।
‎
‎মার্শাল বলেন, ‘আমাদের এমন কাউকে দরকার, যিনি গরু ও ষাঁড় বাছাই করতে জানেন।’
‎
‎এর জবাবে, হ্যামিলটনের প্রচারশিবিরের মুখপাত্র টাইসন ব্রডি মার্শালের প্রচারাভিযানকে ‘ডুবন্ত’ বলে মন্তব্য করেন।
‎
‎তিনি বলেন, ‘সমাবেশে যা-ই বলা হোক না কেন, তাতে এই বাস্তবতা আড়াল করা যাবে না যে, কানসাসের মানুষ জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামে পিষ্ট হচ্ছেন, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পেতে হিমশিম খাচ্ছেন এবং ওয়াশিংটনের দুর্নীতিতে ক্লান্ত।’

মন্তব্য (০)





image

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

১

নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন...

image

নতুন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার-পাকিস্তান-ইন্দোন...

২

আন্তর্জাতিক ডেস্ক:  কাতারের রাজধানী দোহায় চার দেশ...

image

ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভ...

৩

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় ...

image

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্ত...

৪

আন্তর্জাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট...

image

‎আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ ...

৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে দুই দিনে এক হাজার ১০০টির বেশ...

  • company_logo