• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৬ জন।

‎ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের সদর দফতর হিসেবে ব্যবহৃত আল-মাশিক প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান সমর্থিত হুতি।
‎
‎ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ আছেন প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রীরা। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
‎
‎এদিকে, এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলাকে 'পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছে সৌদি আরব।
‎
‎এছাড়া, মারিব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে নয়টি ব্যালিস্টিক মিসাইলসহ রকেট ও ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। তাইজে শহরে হুতি যোদ্ধাদের অবস্থানে দুই দফা বিমান হামলা চালায় সরকারি বাহিনী।
‎
‎প্রসঙ্গত, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। সানা থেকে বিতাড়িত হওয়ার পর ইয়েমেন সরকার এডেনে তাদের দফতর পরিচালনা করছে। ইয়েমেন সরকারকে সার্বিক সমর্থন দিচ্ছে প্রতিবেশী সৌদি আরব।

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo