ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে রহস্যজনক এক প্রক্ষেপণাস্ত্রের (প্রজেক্টাইল) আঘাতে আগুন ধরে গেছে।
রোববার (১১ অক্টোবর) রাতে ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এই হামলার ফলে বিমানবন্দরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) এই বিমানবন্দরে আরেকটি বড় ধরনের হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিনশোর বেশি মানুষ আহত হয়েছিলেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
একের পর এক এমন ভয়াবহ হামলায় পুরো রিয়াদজুড়ে থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
সূত্র: আল-জাজিরা
নিউজ ডেস্ক: আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে...
আন্তর্জাতিক ডেস্ক: হুথিদের অব্যাহত হামলার মধ্যে সৌদি আরবের য...
নিউজ ডেস্ক : বিরোধী দলের নেতাদের মঙ্গলবার চায়ের আমন্ত্রণ কর...
নিউজ ডেস্কঃ ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ...

মন্তব্য (০)