• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বন্ড সই করিনি, ফের আন্দোলনে নামব: অভিজিৎ দীপকে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পুনরায় রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতা অভিজিৎ দীপকে। 

তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আন্দোলন বা রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন থেকে বিরত থাকার জন্য কোনো ধরনের আইনি বন্ড বা মুচলেকায় তিনি স্বাক্ষর করেননি।

সাম্প্রতিক সময়ে দিল্লিতে সিজেপির আন্দোলনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। দলটির অভিযোগ, দিল্লি পুলিশ ও প্রশাসন তাদের নেতাকর্মীদের বেআইনিভাবে আটক করেছে এবং কর্মসূচির ওপর নানা বিধিনিষেধ জারি করেছে। তবে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ বা বিধিনিষেধ সিজেপির প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে রাখতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির নেতারা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় অভিজিৎ দীপকে বলেন, তিনি বা তার দলের নেতৃত্ব সরকারের কাছে প্রতিবাদ না করার কোনো লিখিত প্রতিশ্রুতি দেননি। ফলে অধিকার আদায়ের লড়াইয়ে এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নিজেদের দাবি আদায়ে তারা খুব শীঘ্রই আবার রাজপথে নামবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য (০)





image

‎বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ই...

১

‎নিউজ ডেস্ক: আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে...

image

‎হুথি হামলার জেরে বাংকারে সৌদি যুবরাজ, নেপথ্যে কী

২

আন্তর্জাতিক ডেস্ক: হুথিদের অব্যাহত হামলার মধ্যে সৌদি আরবের য...

image

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

৩

নিউজ ডেস্ক : বিরোধী দলের নেতাদের মঙ্গলবার চায়ের আমন্ত্রণ কর...

image

ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ...

৪

নিউজ ডেস্কঃ ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্...

image

‎হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ...

  • company_logo