• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় প্রায় ৫০ হাজার নারী ও তরুণী নিহত বা গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘ নারী সংস্থার তথ্য অনুযায়ী, এটি উপত্যকার প্রতি ২১ জন নারী ও তরুণীর মধ্যে একজনের সমান।
‎
‎সংস্থাটির মানবিক কার্যক্রম প্রধান সোফিয়া কালটরপ জানান, এই সংঘাতে ৩৮ হাজারের বেশি নারী প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১২ হাজার নারী এমন গুরুতর আহত হয়েছেন যে তাদের আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হবে।
‎
‎উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তি এক বছর আগে কার্যকর হলেও গাজায় সহিংসতা এখনো পুরোপুরি থামেনি। বিশেষ করে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানটায় আরও ২৭৭ জন নারী ও তরুণী মারা গেছেন।
‎
‎সোফিয়া কালটরপ আরও জানান, প্রায় ১০ লাখ নারী ও তরুণীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এবং প্রায় সবাই এখনো বাস্তুচ্যুত অবস্থায় তাঁবুতে বা নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে দিন কাটাচ্ছেন।
‎
‎এ ছাড়া গাজায় নারীপ্রধান পরিবারের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে সেখানকার প্রতি চারটি পরিবারের একটির নেতৃত্ব দিচ্ছেন নারীরা।
‎
‎এদিকে, তহবিলের ঘাটতির কারণে নারী বিষয়ক সংস্থাগুলো মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। জরিপ চালোনো ১৪টি সংস্থার মধ্যে ১৩টিই জানিয়েছে যে, তারা এখন আর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারছে না।
‎
‎এসব সংস্থার সকলেই জানিয়েছে যে, ২০২৫ সাল থেকে গাজায় লিঙ্গভিত্তিক সহিংসতা, দারিদ্র্য এবং মানসিক স্বাস্থ্য সংকট তীব্রভাবে বেড়েছে এবং ১৩টি সংস্থা বাল্যবিয়ে বৃদ্ধির কথা জানিয়েছে।
‎
‎তাই পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়ন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা।

মন্তব্য (০)





image

‎বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ই...

১

‎নিউজ ডেস্ক: আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে...

image

‎হুথি হামলার জেরে বাংকারে সৌদি যুবরাজ, নেপথ্যে কী

২

আন্তর্জাতিক ডেস্ক: হুথিদের অব্যাহত হামলার মধ্যে সৌদি আরবের য...

image

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

৩

নিউজ ডেস্ক : বিরোধী দলের নেতাদের মঙ্গলবার চায়ের আমন্ত্রণ কর...

image

ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ...

৪

নিউজ ডেস্কঃ ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্...

image

‎হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ...

  • company_logo