• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

মঙ্গলবার (৬ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের নিক্ষিপ্ত মিসাইলটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে, যার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। 

এছাড়া আন্তর্জাতিক বিমানগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এই আকাশসীমা এখন তাদের সামরিক অভিযানের আওতাভুক্ত।

একইসঙ্গে সৌদি আরবের জাজান অঞ্চলের আল-দাগারির ক্যাম্পে সেনা সমাবেশের ওপরও বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি। 

হুথিদের দাবি, এসব হামলায় সৌদি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই বিষয়ে সৌদির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য (০)





  • company_logo