ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ লিবিয়ার অভিবাসী বন্দি শিবির থেকে দেশে ফিরেছেন ১৮ জন বাংলাদেশি। গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) ঢাকায় এসে পৌঁছেছেন তারা।
ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের তৎপরতা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আটক অভিবাসীরা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকায় পৌঁছান। এসব অভিবাসী ভূমধ্যসাগর থেকে আটক হওয়ার পর দীর্ঘদিন ধরে ত্রিপলির তাজুরা অভিবাসী বন্দি শিবিরে আটক ছিলেন।
উল্লেখ্য, দূতাবাস বর্তমানে ত্রিপলী, মিসরাতা ও বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএম-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে।
নিউজ ডেস্ক : শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামর...
নিউজ ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপট...
নিউজ ডেস্ক : রাশিয়ার বাল্টিক ভূখণ্ড কালিনিনগ্রাদে সরাসরি হাম...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইর...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গ...

মন্তব্য (০)