• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ১,৪০০: স্বাস্থ্য মন্ত্রণালয়

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
‎
‎মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১১ অক্টোবর, কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এসব হতাহতের ঘটনা ঘটেছে। প্রায় এক বছর আগে সম্মত হওয়া ওই যুদ্ধবিরতির পরও গাজায় বিভিন্ন হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
‎
‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ২৭ জন।
‎
‎মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় আহত হয়েছেন ৪ হাজার ৬৮৬ জন।
‎
‎গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তবে এসব হামলা ও হতাহতের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo