• আন্তর্জাতিক

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে ইরাক ও ফ্রান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর এসব চুক্তি স্বাক্ষর হয়। খবর আনাদোলুর

‎ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে ভবিষ্যতে ফ্রান্সের কাছ থেকে ইরাকের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার একটি রোডম্যাপেও দুই দেশ একমত হয়েছে।

‎বৈঠকে সীমান্ত নিরাপত্তা এবং ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

‎চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফরাসি প্রতিষ্ঠান হারমাতান এআই-এর মধ্যে একটি সমঝোতা, যার লক্ষ্য স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সহযোগিতা করা।

‎এ ছাড়া কামান, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তি নিয়ে ফরাসি কোম্পানিগুলোর সঙ্গে আরও আলোচনার পরিকল্পনা রয়েছে বাগদাদের।

‎শুধু সামরিক খাত নয়, দুই দেশের মধ্যে আরও কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে—

‎ইরাকের জন্য ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহ;

‎টোটাল এনার্জিস-এর সঙ্গে গ্যাস খাতে সহযোগিতা;

‎বেসামরিক বিমান চলাচল;

‎গবেষণা ও উদ্ভাবন;

‎ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে সহযোগিতা।


‎বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ম্যাক্রোঁ ও আল-জাইদি। তারা উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

‎২০২৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্বের আওতায় অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও তারা একমত হয়েছেন।

‎ফ্রান্সে দুই দিনের সফর শেষে সোমবার দেশটি ছাড়েন ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে তার জার্মানি যাওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি...

image

ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঠিক কতখানি...

image

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পরমাণু জ্বালানি...

image

বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আ...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের...

image

হুথিদের অস্ত্রভাণ্ডারে বিমান হামলা

নিউজ ডেস্ক : ইয়েমেনের মারিব প্রদেশে হুথি বিদ্রোহীদের বেশ কিছ...

  • company_logo