• আন্তর্জাতিক

‎জাভা সাগরে নিখোঁজ জাহাজ থেকে উদ্ধার ১০২ জন: বিবিসি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাভা সাগরে নিখোঁজ হয়ে যাওয়া ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী ফেরি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

‎খারাপ আবহাওয়ার মধ্যে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামের ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। ফেরিটিতে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন বলে জানা গেছে।

‎উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং এখনো নিখোঁজ থাকা যাত্রীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

‎ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন শহরের উদ্দেশে যাচ্ছিল ফেরিটি। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে ফেরিটির অবস্থান সর্বশেষ শনাক্ত করা হয়েছিল।

‎ফেরিটির সন্ধানে ঘটনাস্থলে একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি একটি হেলিকপ্টারও উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। জাভা সাগরের ওই এলাকার অন্যান্য নৌযানকেও সতর্ক করা হয়েছে। ফেরিটির কোনো যাত্রীকে পানিতে বা অন্য কোথাও দেখতে পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

‎দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে খারাপ আবহাওয়ার মধ্যে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করা হয়।

‎এর আগে, গত মাসে, ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে আরেকটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন নিহত হন।

‎১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। দেশটির বিস্তীর্ণ জলপথে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসব নৌযানে চলাচল করেন।

মন্তব্য (০)





image

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি...

image

ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঠিক কতখানি...

image

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পরমাণু জ্বালানি...

image

বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আ...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের...

image

হুথিদের অস্ত্রভাণ্ডারে বিমান হামলা

নিউজ ডেস্ক : ইয়েমেনের মারিব প্রদেশে হুথি বিদ্রোহীদের বেশ কিছ...

  • company_logo