• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইয়েমেন উপকূল ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সৌদি আরব ও হুতি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় এখনও উত্তপ্ত ইয়েমেনের উপকূলীয় এলাকা। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি ঘিরে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে।
‎
‎সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী জাজান এলাকায় হুতিদের ছোড়া প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহন।
‎
‎শনিবার এ হামলার তথ্য জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেট। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে চাপে ফেলে সাম্প্রতিক সময়ে একের পর এক সামরিক সাফল্য পেয়েছে হুতি গোষ্ঠী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা ও পেরিম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকা দখলের পর লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হয়েছে।

‎তবে সৌদি আরব ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলে বাধা না দেওয়ার ঘোষণা দিয়েছে হুতি বাহিনী। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo