• সমগ্র বাংলা

রাণীনগরে জমিয়তের শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গম, আল্লাহর জমিনে আল্লাহর নেজাম” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিএনপি মোড়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ  রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাও: কাজী মো: মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মুফতি মো: রাশেদ ইলিয়াস (দা.বা.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাও: আনোয়ার হোসেন, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ, হাফেজ মাও: আবু বক্কর সিদ্দিক, শের-এ-বাংলা সরকারি কলেজের বিভাগীয় প্রধান দেওয়ান মতিউর রহমান স্বপন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সভাপতি মাও: কাজী মো: মোজাফ্ফর হোসেন জানান ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের মাধ্যমে একটি গোষ্ঠির বৃহৎ মঙ্গলসাধন করা সম্ভব। তাই ছোট ভালো উদ্যোগের মধ্যদিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দল এই উপজেলাতে তার সামাজিক কর্মকান্ড শুরু করলো। সবার সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতে উপজেলার প্রত্যেকটি দুর্যোগে অসহায়, দু:স্থ ও গরীবদের পাশে দাঁড়ানোর চেস্টা অব্যাহত রাখবে।

মন্তব্য (১)





image
image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

১

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

২

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৩

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

  • company_logo