• সমগ্র বাংলা

বগুড়ায় জয়ভোগা কৃষি সমবায় সমিতির সভাপতি হলেন আ: লতিফ আকন্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গাবতলী উপজেলার জয়ভোগা কৃষি সমবায় সমিতির ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৫ বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গাবতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ আকন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।

সম্প্রতি সংগঠনের ৬২ জন সদস্যের প্রাণবন্ত উপস্থিতিতে জয়ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এই নির্বাহী কমিটি গঠিত হয়।

সংগঠনের সাধারণ সদস্যরা বলেন, নবনির্বাচিত সভাপতি আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে।

অন্যদিকে নতুন এই দায়িত্ব কাঁধে নিয়ে শুরুতেই সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি আব্দুল লতিফ আকন্দ। তিনি বলেন, সকল সম্মানিত সদস্য মিলে তাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা তিনি আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করবেন। কৃষকের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির বিকাশে তার নানামুখী পরিকল্পনা রয়েছে যা সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চান তিনি। লতিফ বলেন, সংগঠনের নীতিমালা মেনে সদস্যদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করতে চান তিনি এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আব্দুল লতিফ আকন্দ।
 

মন্তব্য (০)





image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

১

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

৩

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

৪

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৫

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

  • company_logo