• সমগ্র বাংলা

পাবনায় স্বামীর ছুরিকাঘাতে হাসপাতালে ডিউটিরত নার্স স্ত্রী আহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহতের অভিযোগ উঠেছে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে। আহত নার্সের গলায় বেশ কয়েকটি সেলাই দেবার পর ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে এঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন।

আহত নার্স পার্শ্ববর্তী আটঘরিয়ার উপজেলার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি (২৮)। তিনি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযুক্ত সেনা সদস্য স্বামী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার নুর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইনডোরে নাইট ডিউটি করছিলেন নার্স ডলি। ডিউটি শেষ হবার একটু আগে সকাল পৌনে ৮টার দিকে স্বামী সেনা সদস্য আমিরুল এসে তার সাথে কথা কাটাকাটিতে জড়ায়। এর একপর্যায়ে আমিরুল ছুঁরি দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে আহত নার্স ডলিকে সেলাই শেষে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ওই নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে। যেহেতু গলায় আঘাত লেগেছে এবং সেলাই পড়েছে। সেহেতু তার থেকে আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। হাসপাতালের ভেতরে এধরণের ঘটনার বিচার হওয়া উচিত বলেও জানান তিনি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। স্বামী স্ত্রীর কলহের জেরে এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই সেনা সদস্য স্বামীর সাথে আহত নার্সের সাংসারিক জীবনে দীর্ঘ সময় ধরেই ঝামেলা চলছিলো। এরই অংশ আজকের ঘটনা। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

১

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

২

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৩

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

  • company_logo