• সমগ্র বাংলা

কালীগঞ্জে অবৈধ বালু কার্যক্রমে বন্ধে অভিযান, লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতপরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদ বিনষ্টের কোনো সুযোগ দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত চলাকালে বেঞ্চ সহকারীর দায়িত্ব পালন করেন মো. আল আমিন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo