• সমগ্র বাংলা

পাবনায় আলোচিত কুকুরছানা হত্যা, জামিন পেলেন সেই নিশি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে জীবন্ত আটটি কুকুরছানা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া গৃহবধূ নিশি রহমান (৩৮) অবশেষে জামিন পেয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলী-২ আদালতের ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন। তার জামিনে খুশি বলে জানিয়েছেন অভিযুক্তের স্বজনরা।

মামলার নথি অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে থাকা কুকুর ‘টম’ আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলোকে খুঁজে না পেয়ে কুকুরটির অস্বাভাবিক আচরণ, কান্না ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীদের মাধ্যমে জানা যায় নিশি রহমান রাতের আঁধারে বস্তায় ভরে ওই ছানাগুলোকে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন সকালে পুকুর থেকে উদ্ধার করা হয় আটটি কুকুরছানার মরদেহ।

ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐ রাতেই ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বুধবার দুপুরে তাকে ঈশ্বরদী থানা থেকে আমলী-২ আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন আজ রবিবার শুনানীর দিন ধার্য্য করেন। সে সময় নিশির কোলে ছিল দুই বছরের শিশুসন্তান। আদালতের নির্দেশে মা-ছেলেকে একসঙ্গেই কারাগারে পাঠানো হয়। জেল কর্তৃপক্ষ জানায়, শিশুটি দুগ্ধপোষ্য হওয়ায় মায়ের সঙ্গেই কারাগারে থাকতে হয়েছে।

নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, “আমার ছোট ছেলের বয়স দুই বছর। মায়ের সঙ্গে ওকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিন আবেদন করেছিলাম, কিন্তু শুনানি হয়নি।” আজ শুনানী শেষ জামিন হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo