• সমগ্র বাংলা

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে গাইবান্ধায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

 শনিবার (১ আগস্ট) বিকাল সাড়ে  ৪.০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​গাইবান্ধা পৌর পার্ক শহীদ মিনার চত্বরে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। গাইবান্ধা ৩ আসনের সংসদ সদস্য   মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব সৈয়দ রোকনুজ্জামান এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর  মো. আব্দুল করিম এমপি।

​সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি সহ অনেকে। 

সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

সমাবেশ শেষে একটি গণমিছিল গাইবান্ধা পৌর পার্ক থেকে বের হয়ে পুরাতন জেলখানা মোড় হয়ে ডাকবাংলো মোড়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo