ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার দুপুরের দিকে দিনাজপুর শহরে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
ইন্সটিটিউট চত্তরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কমিটির সহকারি সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারি সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, এ্যাডভোকেট মাইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, শহর কমিটি আমীর মাওলানা সিরাজুস সালেহীন, ছাত্র শিবিরের শহর কমিটি সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য মাসুদ রানা, ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহান প্রমূখ।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার।
তারা বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মানতে চায় না। তাই অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন।
বক্তারা আরো বলেন, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন করতে এমনটা আমাদের আশা ছিল না। তাই দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)