ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৬ বিজিবি বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার প্রায় ৭ কেজি ঔজনের ৩৯ পিচ সোনার বার ও একটি মোটরসাইকেলসহ রবিউল ইসলাম নামের এক সোনা পাচারকারী আটক করেছে
আটক রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
শনিবার (১ আগস্ট) বিকালে দামুড়হুদা উপজেলার দর্শনার পারকেষ্টপুর সীমান্ত এলাকা থেকে উক্ত অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, শনিবার ১লা আগষ্ট বিকালে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে আটক রবিউল ইসলাম ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণের বার নিয়ে একটি মোটরসাইকেল যোগে ভারতে পাচারে উদ্দেশ্য যাবার সময় বিজিবি -৬ এর জোয়ানরা রবিউলকে আটক করে। এর পর তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল বিজিবিকে জানায় বরিউ উক্ত সোনার চালান ভারতে পাচারের উদ্দেশ্য সীমান্তে নিয়ে যাচ্ছিল।
আটককৃত আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার হয়েছে। এছাড়াও
সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এ ধরনের গোয়েন্দা ভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: কেন্দ্র ঘোষ...
বগুড়া প্রতিনিধি : জুলাই শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মৎস্যজীবিদের জীবিকা উন্নয়নে...
ফরিদপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপ...
ময়মনসিংহ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপ...

মন্তব্য (০)