• সমগ্র বাংলা

ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, পরিবারের নিরাপত্তা চাইলেন প্রবাসফেরত ইদ্রিস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে পরিবারের নিরাপত্তা চেয়েছেন প্রবাসফেরত মোহাম্মদ ইদ্রিস।

শনিবার কেরানীহাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, দীর্ঘ ২২ বছর প্রবাসে হজ সেবক মিশনে কর্মরত থেকে পরিবারের দায়িত্ব পালন করেছেন। বাবার দেওয়া জমিতে ঘর নির্মাণ করতে গেলে ভাইদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে তার ওপর একাধিকবার হামলা, মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও আর্থিক ক্ষয়ক্ষতির অভিযোগও করেন তিনি।

ইদ্রিসের অভিযোগ, শুক্রবার তার বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তার স্ত্রীর প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে নেয়। পাশাপাশি সিসি ক্যামেরা, আসবাবপত্র ও ঘরের দেয়াল ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি ফারুক, মুন্না, কলিম ও আনোয়ারসহ কয়েকজনের নাম উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, থানায় অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo