• আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিন বৈঠকে যুদ্ধবিরতির চুক্তির ‘সম্ভাবনা’ দেখছে না হোয়াইট হাউস

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠক মূলত ‘প্রেসিডেন্টের জন্য শোনার সুযোগ’ হবে। এতে দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মঙ্গলবার জানানো হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘যুদ্ধের সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে কেবল একটি পক্ষই এই বৈঠকে থাকবে। তাই প্রেসিডেন্ট সেখানে যাচ্ছেন, যাতে তিনি আরও সুস্পষ্টভাবে ও ভালোভাবে বুঝতে পারেন কীভাবে আমরা এই যুদ্ধের সমাপ্তি আনতে পারি।’

তিনি আরও বলেন, ‘এটি প্রেসিডেন্টের জন্য একটি শোনার সুযোগ।’

হোয়াইট হাউস জানায়, আলাস্কার অ্যাঙ্কোরেজে এই বৈঠকে ট্রাম্প ও পুতিন একান্তে আলোচনা করবেন। ভবিষ্যতে ট্রাম্পের রাশিয়া সফরেরও সম্ভাবনা আছে। লেভিট বলেন, ‘সম্ভবত ভবিষ্যতে রাশিয়া সফরের পরিকল্পনা থাকতে পারে।’

তবে বৈঠকের আগে এখনো গুরুত্বপূর্ণ কিছু ইস্যু মীমাংসিত হয়নি। ট্রাম্প এর আগে বলেছেন, এই রক্তক্ষয়ী সাড়ে তিন বছরের সংঘাত শেষ করতে হলে দুই পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। 

কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সংবিধানে এ ধরনের চুক্তি নিষিদ্ধ এবং ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়।

পুতিন বৈঠকের আগে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে কী ধরনের আলোচনা চলছে—সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। তবে সোমবার ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে পুতিনের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হতে পারে।

লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকেই গভীরভাবে সম্মান করেন এবং এই সংঘাতের অবসানে যারা প্রচেষ্টা চালাচ্ছেন, তাদেরও সম্মান করেন।

 

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo