• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, বহু হতাহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।

‎রোববার (১৭ আগস্ট) ভোরে নিউইয়র্কের ক্রাউন হাইটস এলাকার টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়।

‎প্রতিবেদন মতে, রোববার (১৭ আগস্ট) ভোরে নিউইয়র্কের ক্রাউন হাইটস এলাকার টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়। একাধিক বন্দুকধারী রেস্তোরাঁ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

‎নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনই পুরুষ। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি। আনুমানিক ভোর ৩টা ২৭ মিনিটে গুলি চালানো হয়। হামলার পরপরই আটজন আহতকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‎এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা হয়নি এবং কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ কর্মকর্তা টিশ বলেন, ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউয়ের ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

‎এছাড়া ইস্টার্ন পার্কওয়ের কোণে একটি পৃথক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তদন্তকারীরা বলছেন, আগ্নেয়াস্ত্রটি গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত হয়ে থাকতে পারে।

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo