• আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে অংশ নিতে এয়ার ফোর্স ওয়ানে চড়ে অ্যাঙ্কোরেজের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আঞ্চলিক ভূমি বিনিময় হবে কি না, তা ইউক্রেনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তার লক্ষ্য হলো দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

ট্রাম্পের মতে, ইউক্রেনে রুশ আগ্রাসন সম্ভবত পুতিনের আলোচনার অবস্থানকে শক্তিশালী করার জন্য চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আসলে এটি তাকে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু তার (পুতিনের) মনে হচ্ছে, যদি তারা হত্যাযজ্ঞ চালিয়ে যেতে পারে তবে এটি তাকে ভালো চুক্তি করতে সহায়তা করবে।’

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, পুতিনের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে—কারণ পরিস্থিতির গুরুত্ব এবং রুশ অর্থনীতির দুর্বলতা উভয়ই এ ক্ষেত্রে ভূমিকা রাখবে। 

যাওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) বুদ্ধিমান ব্যক্তি, অনেক দিন ধরে করছে, তবে আমিও অনেক দিন ধরে করছি... আমরা একে অপরকে সম্মান করি, আর আমি মনে করি, এর কিছু না কিছু ফল আসবেইঅ’

ট্রাম্প আরও জানান, পুতিন রাশিয়া থেকে ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়ে আসছেন—এটিকে তিনি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুদ্ধ মিটমাট না হওয়া পর্যন্ত কোনো চুক্তি করা সম্ভব নয়।

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo