• আন্তর্জাতিক

ওয়াশিংটনে দ্বিতীয় অধ্যায়: আবারও বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও জেলেনস্কি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হওয়া উত্তপ্ত মুখোমুখি ছিল নজিরবিহীন। 

সেই বৈঠকের পর জেলেনস্কিকে কার্যত ওভাল অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল—যা দেখে বিশ্ব হতবাক হয়েছিল। অনেকে তখনই মনে করেছিলেন, দুই নেতার সম্পর্কের আর ফেরার পথ নেই।

তবে গত কয়েক মাসে ইউরোপীয় নেতাদের মধ্যস্থতা ও পর্দার আড়ালের কূটনীতির মাধ্যমে ধীরে ধীরে সম্পর্ক পুনর্গঠন হয়েছে। জেলেনস্কিকে শেখানো হয়েছে কিভাবে ট্রাম্পের ভাষায় কথা বলতে হবে—চুক্তি, লাভ এবং প্রশংসার ভাষায়। অর্থাৎ, কার্যত ‘ট্রাম্পকে ট্রাম্পের ভাষায় বোঝানো’।

এদিকে, রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যেতে থাকায় ট্রাম্পও উপলব্ধি করতে শুরু করেছেন, ভ্লাদিমির পুতিন গোপন বৈঠকে যা বলেন তা সবসময় বাস্তবে কার্যকর হয় না।

এপ্রিল মাসে একটি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ চুক্তি হয়, যাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ খাতে আর্থিক অংশীদারিত্ব পায়। একই সময় ভ্যাটিকানে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ব্যক্তিগত বৈঠক হয়। ইউক্রেন পরিষ্কার জানিয়ে দেয়—আমেরিকান অস্ত্র তারা কিনতে প্রস্তুত।

জুলাইতে ফোনালাপে জেলেনস্কি সেই কথোপকথনকে বর্ণনা করেন ‌‌‘এখন পর্যন্ত আমাদের সেরা আলাপ’ হিসেবে।

তবুও ঝুঁকি রয়ে গেছে। ট্রাম্প এখনও প্রশংসা ও শক্তিমান নেতাদের দ্বারা প্রভাবিত হন বলে মনে করা হয়, আর তাই পুতিনের উপর তার ঝোঁক ইউক্রেনের জন্য উদ্বেগের বিষয়। কিন্তু জেলেনস্কি শিখছেন।

আর সোমবারের ওভাল অফিস বৈঠকের আগে ইউরোপ তার পেছনে রয়েছে। আর তাইতো জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘আমরা (জেলেনস্কিকে) কিছু ভালো পরামর্শ দেব’।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo