• রাজনীতি

‎দেশে রেস্টুরেন্টের লাইসেন্স নিতে ১৯টি অনুমতি লাগে: আমীর খসরু

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে এবং ৫ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হবে। এ ছাড়া প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 

‎রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

‎সিরিয়াস ডি-রেগুলেশন না করলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে না এবং অর্থনীতি সঠিক পথে এগোবে না উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে রেস্টুরেন্টের লাইসেন্স নিতে ১৯টি অনুমতি লাগে। এ ধরনের জটিলতা বিনিয়োগ নিরুৎসাহিত করে। 

‎সবাইকে সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বক্তব্যের মাধ্যমে বিষোদ্‌গার বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে অন্যজনের কথা শুনে সহ্য করা, তার মতকে সম্মান দেওয়া। মানুষের কথা বলার সুযোগ অব্যাহত থাকলে আপনা-আপনিই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

‎তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি টিকতে পারবে না।

‎বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিপ্লবোত্তর যে দেশ দ্রুত নির্বাচন করেছে, তারা ভালো করেছে; যারা দীর্ঘ সময় নিয়েছে, সেখানে অন্তর্কোন্দল বেড়েছে।

‎জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বাজেট অব্যাহত না রেখে বরং অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo