• রাজনীতি

ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে: ছাত্রদল সভাপতি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছে। সিলেটসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আইন প্রণয়ন করে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।

সোমবার সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিলের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

ছাত্রদল সভাপতি বলেন, অতীতে ছাত্র রাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও বাংলাদেশ ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে। তিনি আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, প্রায় ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। কাউন্সিলে মোট ভোটার ৬৩৯ জন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo