• রাজনীতি

‘তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে’: আবদুস সালাম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

রোববার (১০ আগস্ট) নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’

তিনি বলেন, ‘যে স্বৈরাচারী আওয়ামী লীগ সব কিছু দখল করে নিয়েছিল, আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন, তিনি দলের নেতা নন শুধু, তিনি দেশের নেতা।’

তিনি আরও বলেন, জিয়াউর রহমান যেমন ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, এক মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। তখন হেনাতেনা চলবে না, কোনো চুরি-বাটপাড়ি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন; কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনো অনেকে টের পাচ্ছেন না। কারণ তিনি দেশকে ভালোবাসেন।’

মন্তব্য (০)





image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

  • company_logo