• রাজনীতি

বিএনপি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে: ফয়জুল করিম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শায়েখে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, আজকে আওয়ামী লীগের কাজগুলো বিএনপি করছে। আওয়ামী লীগ যে ধরনের বক্তব্য দিত, ঠিকই একই বক্তব্য দিচ্ছে বিএনপি। দুই দলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমি আগেই বলেছিলাম, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। বিএনপি বারবার সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার বিকালে বরিশালের গৌরনদী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন প্রমুখ।

 

মন্তব্য (০)





image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

১

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

২

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৩

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৪

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৫

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

  • company_logo