• আন্তর্জাতিক

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

‎বৃহস্পতিবার (৭ আগস্ট) মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

‎বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিন্ট সোয়ে মারা গেছেন। গত বছরের জুলাই মাসে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, মিন্ট সোয়ে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন। এসব কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, এমনকি খাবার খাওয়াও কঠিন হয়ে পড়ে।

‎২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই তার অবস্থার অবনতি ঘটে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সে সময় নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

‎২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মিন্ট সোয়ে প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংকে তার দায়িত্বভার অস্থায়ীভাবে প্রদান করেন।

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo