ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা জোরদারের মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটির উৎস, হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর জানিয়েছিল জোটটি।
বৃহস্পতিবার রিয়াদ অঞ্চলেও কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়। আরব নিউজের প্রতিবেদনে রাজধানী এলাকায় দুটি পৃথক ড্রোন প্রতিহত করার কথা বলা হয়েছে। অন্যদিকে, আনাদোলু এজেন্সি জানিয়েছে, রিয়াদ ও পূর্বাঞ্চলে ড্রোন প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগের দিন বুধবার রিয়াদকে লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি বাহিনী। একই দিনে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে আসা দুটি ড্রোনও ধ্বংস করা হয় বলে জানায় জোটটি।
এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে গিয়ে পড়ে।
তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

মন্তব্য (০)