• আন্তর্জাতিক

হিরোশিমা হামলার ৮০ বছর আজ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ। ১৯৪৫ সালের আজকের দিকে ‘লিটল বয়’ নামে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে আমেরিকা।

পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি ঘিরে বুধবার সকালে জাপানের হিরোশিমা শহরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই শহরের পিস মেমোরিয়াল পার্কে বলেন, জাপানই একমাত্র দেশ যেখানে যুদ্ধে পারমাণবিক বোমা হামলার শিকার হয়েছে। এছাড়া জাপান সরকার এমন একটি জনগণের প্রতিনিধিত্ব করে যারা প্রকৃত এবং স্থায়ী শান্তির জন্য আকাঙ্ক্ষা করে।

প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দেয়া জাপানের দায়িত্ব। হিরোশিমায় বোমা হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। তাৎক্ষণিক বিস্ফোরণ, আগুনের গোলা ও পরে বিকিরণের প্রভাবে এসব হতাহতের ঘটনা ঘটে।

এ বছর অনুষ্ঠানে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যার মধ্যে প্রথমবারের মতো তাইওয়ান ও ফিলিস্তিন অংশ নেয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন, যদিও রাশিয়া ও চীন ছিল না অনুষ্ঠানে। 

 

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo