• আন্তর্জাতিক

রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইউএসজিএস শুরুতে বলেছিল, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮। পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। তারা আবারও সংশোধন করে ৮ দশমিক ৮ করে।

সংস্থাটি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।

রাশিয়ার উপকূলে এই শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, জাপানের পূর্ব উপকূলে এক মিটার বা ৩ দশমিক ৩ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়, জাপানের হোক্কাইডোর উত্তরাঞ্চলে আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে তিন মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র দেশটির হাওয়াই অঙ্গরাজ্যের জন্য তাৎক্ষণিক ‘সুনামি নজরদারি’ ঘোষণা করেছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানেও।

এই শক্তিশালী ভূমিকম্পে রাশিয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির কামচ্যাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

 

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo