• আন্তর্জাতিক

গাজার শিশুরা যতদিন অনাহারে থাকবে, ততদিন ইসরাইলকে সমর্থন নয়: অ্যাঙ্গাস কিং

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং ঘোষণা করেছেন, তিনি ইসরাইলকে যেকোনো ধরনের সামরিক বা আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করবেন, যতক্ষণ না গাজায় মানবিক সংকটের সমাধান হয়।

‎সিনেটর কিং বলেন, ‘যতদিন গাজায় শিশুরা খাদ্য ও ওষুধের অভাবে কষ্ট ভোগ করবে, যতদিন তারা অনাহারে থাকবে, ততদিন আমি ইসরাইলকে কোনো ধরনের সহায়তা সমর্থন করব না। আমাদের কর্তব্য প্রথমে মানবিক সাহায্য নিশ্চিত করা।’

‎তার এই মন্তব্য ইসরাইল-সমর্থক মার্কিন রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে ‘ইসরাইলের নিরাপত্তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা’ বলে অভিহিত করেছেন। ইতোমধ্যে গাজায় চলমান যুদ্ধ ও অবরোধের কারণে সেখানে শিশু ও বেসামরিক নাগরিকদের অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০% শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায় না এবং অনেকেই তীব্র অপুষ্টিতে ভুগছে।

‎এছাড়া, ইসরাইল গত ২ বছর ধরে গাজা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজার সব সীমান্তপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

‎টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার, পানি ও ওষুধের মারাত্মক সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি মানবিক সহায়তা বৃদ্ধির দাবি আরও জোরালো হচ্ছে, পাশাপাশি ইসরায়েল-হামাস সংঘাতের একটি রাজনৈতিক সমাধানেরও আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo