• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়ার পরিচয়

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনীতিবিদ ইউলিয়া সুভরিদেঙ্কোকে ইউক্রেনের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (১৪ জুলাই) ইউলিয়াকে নতুন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। 

৩৯ বছর বয়সী ইউলিয়া একজন অর্থনীতিবিদ এবং ২০২১ সাল থেকে তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তির জন্য সাম্প্রতিক আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ ছাড়া বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।

স্যামিহাল ২০২০ সালের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে দেশটি মস্কোর কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বেশি সময় ধরে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি।

এক্সে তিনি লিখেছেন, আমরা ... ইউক্রেনের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি, ইউক্রেনীয়দের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং আমাদের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই লক্ষ্য অর্জনের জন্য, আমরা ইউক্রেনের নির্বাহী শাখার রদবদল শুরু করছি। সরকার পরিচালনা করার জন্য ইউলিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

১

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...

image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

২

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৩

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৪

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৫

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

  • company_logo