• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে স্পষ্ট বার্তা ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাদ দিয়ে একটি পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার যে দাবি করা হয়েছে, তা সরাসরি অস্বীকার করেছে তেহরান।

সূত্র বরাত মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত ‘শূন্য সমৃদ্ধিকরণ’ ভিত্তিক কোনো চুক্তি নিয়ে পুতিনের পক্ষ থেকে ইরান কোনো বার্তা পায়নি।

সূত্রটি বরাত বার্তাসংস্থাটি আরও জানায়, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আব্বাস আরাগচির সর্বশেষ বৈঠকেও এ ধরনের কোনো প্রস্তাব উত্থাপিত হয়নি। সেই বৈঠকের পর রাশিয়া ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক চ্যানেলেও এমন কোনো বার্তা আদান-প্রদান হয়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি (পুতিন) চান একটি পরমাণু চুক্তি হোক, যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।

তবে ইরানি কর্তৃপক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণকে দেশের জন্য একটি ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে বলেছে, এটি তাদের স্বনির্ভর প্রযুক্তি এবং এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়।

মন্তব্য (০)





image

মসজিদে বোমা হামলা ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ পাকিস্ত...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার প...

image

ইরানের ওপর নিষেধাজ্ঞা ৫ বছর বাড়ালেন ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের ওপর বিদ্যমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞ...

image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

  • company_logo